নাগরিক ঐক্যে যোগ দিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৯

মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম। দলের আহবায়ক মাহমুদুর রহমান মান্না মনিরা বেগমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না দলে যোগদান করার জন্য মনিরা বেগমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তিনি বলেন, মনিরা বেগমের যোগদান নাগরিক ঐক্যকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করবে।

ডাকসুর সাবেক দুইবারের ভিপি বলেন, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ গণ আন্দোলন। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই দখলদার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব মুকুল, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার, সাকিব আলী, আবু তালেব দেওয়ান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের