কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে ভূমিকা রাখবেন বাইডেন: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:১২

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি নেতারা বলেন, ‘জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে গণতন্ত্রের সপক্ষে জোরালো ভূমিকা রাখবে।’

‘জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, অভিবাসী কার্যক্রম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের যে সূচনা হয়েছে তা বিশ্ব রাজনীতিতে স্বস্তির আবহ তৈরি করবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন জেএসডির দুই শীর্ষ নেতা।

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানান ও তাদের সফলতা কামনা করেন আ স ম আবদুর রব ও ছানোয়ার হোসেন তালুকদার।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী