‘মুক্তিযুদ্ধের চার মূলনীতি না ফেরালে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:০৫

মুক্তিযুদ্ধের অর্জিত চার মূলনীতি ফিরিয়ে না আনা গেলে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে বলে মনে করে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন, দলবাজি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িকতা বিসর্জনের মধ্যদিয়ে দেশে দুর্বৃত্তদের পুনর্বাসন করা হয়েছে।’

শনিবার (২৩ জানুয়ারি) সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান এসব কথা বলেন।

ড. আজিজুর রহমান আরও বলেন, ‘১৯৭৫ সালে স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে যারা ক্ষমতায় এসেছেন তারাই এই অপশক্তিকে আশ্রয় দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টা চালিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদানের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা এখন বিপন্নের পথে। জাতীয় চার মূলনীতি সমাজ ও রাষ্ট্র থেকে বিতাড়িত হবার পথে।’

সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঢাকা মহানগর নেতা আব্দুল ওয়াহেদ, বেলায়েত হোসেন, বাবুল হাওলাদার, গোলাম রসুল, আনিসুর রহমান, জুবায়ের আলম, সঞ্জয় পাল, আরিফুজ্জামান, শাহ্ জালাল আরিফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ফজলু।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের