জাগপার নিবন্ধন বাতিল করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ০০:২০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০০:২০

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ দলটির নিবন্ধন বাতিল করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন বাতিল করে রবিবার (৩১ জানুয়ারি) গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে ২৮ জানুয়ারি কমিশন নিবন্ধন বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম শফিউল আলম প্রধান। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এ দলটির বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। নির্বাচন কমিশন ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নিবন্ধন দিয়েছিল (নিবন্ধন নং ৩৬; ২৪-৭-২০১৪)। দলটির প্রতীক ‘হুক্কা’।

জানা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাগপার নিবন্ধনের শর্ত পূরণ সংক্রান্ত তথ্যাদি চেয়ে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কয়েক দফায় চিঠি দেওয়া হয়। এসব চিঠির প্রেক্ষিতে জাগপার পক্ষ থেকে দলিলাদি জমা দেওয়া হয় তবে ইসির পক্ষ থেকে সেগুলো যাচাই করে সত্যতা পাওয়া যায়নি। সর্বশেষ ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন দলটিকে ডেকে শুনানি করেন। ওই শুনানিতে তারা ইসির কাছে শর্ত পূরণে আরও কিছু সময় চান। তবে ইসি সেগুলোর তা নাকচ করে নিবন্ধন বাতিল করেছে।

নিবন্ধন বাতিল করে ইসির গেজেটে বলা হয়, এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় আবশ্যকীয় ভাবে কার্যকর দফতর থাকার শর্ত পূরণের ক্ষেত্রে দলটি মোট ১৮টি জেলার কমিটির তালিকা জমা দেন। তবে কোনও জেলাতেই কোন দফতরের ঠিকানা প্রদান করেননি অর্থাৎ জেলা পর্যায়ে তাদের কোনও কার্যকর দফতর নেই।

এতে বলা হয় অনুন্য একশটি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর দফতর থাকার শর্ত পূরণের ক্ষেত্রে মোট ৬৪ জেলা মেট্রোপলিটন থানার কমিটি জমা দেন তবে উপজেলা বা থানা পর্যায়ে দলটির কোনও দফতর বা কার্যালয়ের ঠিকানা প্রদান করেনি।

প্রতি উপজেলায় বা মেট্রোপলিটন থানার প্রতিটিতেই অনুন্য দুইশত সদস্য হিসাবে থাকার সমর্থনে কোনও প্রামাণিক দলিলাদি দাখিল করেননি।

ফলে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৯ এর বিধি এবং দা রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার ১৯৭২ এর আর্টিকেল 90B (1)(a) (iii) এর শর্তাদি পালনে ব্যর্থ হওয়ায় কমিশন উক্ত দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আরপিও এর 90H এর বিধান মতে জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে বলে গেজেটে বলা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম