ভ্যালেন্টাইনের জোয়ারে ভেসে গেছে রক্তের অক্ষর: ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩০

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারির শহীদ জাফর, জয়নাল, দিপালী, কাঞ্চন এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বলেন, একটি গণতান্ত্রিক ভূখণ্ডের জন্য এই জনপদের মানুষ বারবার অকাতরে প্রাণ দিয়েছে। যুগে যুগে সামরিক-বেসামরিক ছদ্মবেশে স্বৈরাচারীরা ক্ষমতা দখল করেছে। জনগণ প্রতিবাদ করলে জুটেছে বেয়নেট, বুট, গুলি, টিয়ারশেল। ১৪ ফেব্রুয়ারি মুক্তিকামী মানুষের গণতান্ত্রিক চেতনার দিন, স্বৈরাচার প্রতিরোধ দিবস।

বিবৃতিতে তারা বলেন, শহীদ জাফর-জয়নাল-দিপালী-কাঞ্চনের স্বপ্নের গণতন্ত্র এখনও অধরা। এরশাদের শাসন ক্ষমতাকে ছাত্ররা প্রথম থেকেই চ্যালেঞ্জ করে বসেন। শুরু হয় প্রতিরোধ আন্দোলন। ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস। এরপর পশ্চিম থেকে আগত ভ্যালেন্টাইনের জোয়ারে ভেসে গেছে রক্তের অক্ষর, এ প্রজন্ম ভুলে যাচ্ছে সেই সব শহীদদের নাম।

জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বিবৃতি বলেন, সামরিক স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও আমাদের রাজনীতিতে স্বৈরতান্ত্রিক ধ্যানধারণা বহাল আছে। ভালবাসা দিবস নাম বেদেশি সংস্কৃতি আমদানিকারী তথাকথিত বুদ্ধিজীবীরা যখন নীতিবাক্য বলেন, তখন মনে হয় জাতি হিসাবে আমরা কতটা ব্যর্থ। আমাদের রাজনীতিবিদরা কতটুকু স্বার্থপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মানুষ যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, সেটা কতটা সংহত হয়েছে?

বিবৃতিতে বলা হয়, আজ বিএনপি অভিযোগ করে, আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগও একই অভিযোগ করতো। গণতন্ত্র অধরাই থেকে গেছে। ৩৭ বছরে বাংলাদেশ অর্থনীতির সূচকে অনেক এগিয়ে গেছে। মানুষের গড় আয় ও আয়ু দুটোই বেড়েছে। শিক্ষার হার বেড়েছে, প্রবৃদ্ধি সাতের ঘরে পৌঁছেছে। কিন্তু রাজনীতি তথা গণতন্ত্রের সূচকগুলো অবিশ্বাস্যভাবে নিম্নগামী।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী