‘ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক পরিকল্পিত,সাজানো ও বানোয়াট মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই জনের সাজা ও অর্থদণ্ড সরকার মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে সরকার স্বীকার করে নিয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক ও বানোয়াট মামলায় অনেকে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে দণ্ডভোগ করছেন। ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র আলোচনা সভায় আসম রব ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

রব বলেন,‘‘ফলে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া এক গুরুতর প্রশ্নের সম্মুখীন। এ অবস্থায় রাষ্ট্রের আর কতজন নাগরিক বিনা দোষে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন, বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, তা নিয়ে ‘বিচার বিভাগীয় তদন্ত কমিশন’ গঠন করা আজ রাষ্ট্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আদালত যে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এরূপ দণ্ড আরোপ করেছেন, সে সব বিষয়েও পুনর্বিবেচনা করা দরকার।’’

জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন— কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দফতর সম্পাদক আবুল মোবারক, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, হাজী আখতার হোসেন ভুইয়া, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্টু ও এম এ আউয়াল প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী