১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণার দাবি রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৮

১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আবদুর রব। বুধবার (২৪ ফেব্রুয়ারি) নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আসম আবদুর রব বলেন, ‘‘জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি ৫টি লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। ৫টি লক্ষ্য হলো— ১. স্বাধীনতার ঘোষণাপত্রের দর্শনের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনাকেন্দ্রিক রাষ্ট্র বিনির্মাণ। উপনিবেশিক প্রভুত্বমূলক শাসন ব্যবস্থার বিপরীতে জনগণের অংশগ্রহণমূলক স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা প্রবর্তন করা, ২. ঐতিহাসিক ‘১০ এপ্রিল’ বা ‘১৭ এপ্রিলকে’ প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা, ৩. বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করে বিশ্বের অন্যান্য উন্নত জাতিসত্তার সমকক্ষ করা, ৪. স্বাধীন বাংলা নিউক্লিয়াসসহ স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা এবং ৫. অপশাসন, দুর্নীতিগ্রস্ত ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্থলে গণমুখী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন করা।’’ তিনি বলেন, এই ৫টি লক্ষ্য নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করাকে আমরা মৌলিক রাজনৈতিক কর্তব্য বলে চিহ্নিত করেছি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন— দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।  সংবাদ সম্মেলনে তিনি জানান, জেএসডি আগামী ২ মার্চ পতাকা উত্তোলন দিবস থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব পালন করবে। এসব কর্মসূচির অন্যতম হচ্ছে— ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ ও ১০ এপ্রিল পালনসহ নিউক্লিয়াসের ভূমিকা এবং প্রবাসী সরকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— দলের কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

 

 

/সিএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি