চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২১, ১৭:০২আপডেট : ১২ মার্চ ২০২১, ১৭:০২

চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন কয়েকটি ইসলামি দলের নেতারা। এছাড়া উইঘুরে মুসলমানদের ওপরে জুলুম ও নির্যাতন বন্ধ না করলে চীনা পণ্য বয়কটের আহ্বান জানান তারা।

শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ আজম খান বলেন, ‘চীন সরকার উইঘুরে মুসলমানদের ওপরে দীর্ঘদিন ধরে জুলুম ও নির্যাতন চালাচ্ছে। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে চীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়তে হবে।’

জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘চীন যদি সে দেশের উইঘুরের মুসলিমদের ওপরে নির্যাতন বন্ধ না করে, সারা বিশ্বের মুসলমানরা চুপচাপ বসে থাকবে না। প্রয়োজনে বাংলাদেশ থেকে চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।’

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের