মামুনুল হককে গ্রেফতারের দাবি ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৬:৫১আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৬:৫১

সুনামগঞ্জের একটি সংখ্যালঘুদের গ্রামে আক্রমণ,ভাঙচুর,লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেফতার দাবি করেছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে হামলায় যুক্ত সংশ্লিষ্টদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।  বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে দলের দফতর থেকে পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, মুমিনুল হকের বিরুদ্ধে ওই গ্রামের এক যুবক ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করলেও, দাঙ্গাকারি হেফাজতীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের বক্তব্যে হেফাজতীদের আক্রমণের সাফাই গাওয়া হয়েছে।

ওয়ার্কার্স পার্টির আরও বলা হয়, ‘এই মুমিনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিলেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অথবা প্রচলিত আইনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একইসময় মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা আগমন নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি গ্রহণের ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করলেও পুলিশ মুমিনুল হকসহ হেফাজতী নেতারা বিভিন্ন সভা সমাবেশ,ওয়াজ মাহফিলে যে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে তাকে আমলে নেওয়া হচ্ছে না।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের