হেফাজতের হরতালে সমর্থন দিলো চরমোনাই পীরের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৭:০৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৭:০৯

হেফাজতে ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। একইসঙ্গে ১ এপ্রিল  জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৭ মার্চ) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার  প্রতিবাদে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শনিবার বেলা ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের