পুলিশ কি নৈতিক বল হারিয়েছে: সংসদে ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৪:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৪:৫৭

চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবড়িয়ার তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুমুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান। ঘটনায় পুলিশের ভূমিকার প্রসঙ্গে ইনু বলেন, তাদের তাণ্ডবে পুলিশ-প্রশাসনের অসহায়ত্ব দেখেছি। এই দুর্বলতা কেন? পুলিশের গাড়িতে আগুন, আসামি ছিনতাই হলো। পুলিশ কী  নৈতিক বল হারিয়ে ফেলেছে? নাকি জনবল কমে গেছে? 

২৬ মার্চের ঘটনায় দুই হেফাজত নেতা উস্কানি দিয়েছেন অভিযোগ তুলে ইনু বলেন, হুকুমের আসামি ও উস্কানিদাতা হিসেবে মামুনুল হক ও বাবুনগরীকে গ্রেফতার করা হচ্ছে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো তাদের নাম উচ্চারণ করেন।

হেফাজত বিএনপি-জামায়াত একই চক্র উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, অপশক্তিগুলোকে বিএনপি সমর্থন করছে। এটা রাষ্ট্রের জন্য হুমকি।

এসব ঘটনা ছোটখাট আইন-শৃঙ্খলার ব্যত্যয় নয় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুক ভাস্কর্য ভাংচুর ছাড়াও হেফাজত সংখ্যলঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে। এটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, মোদি ছিলেন উপলক্ষ মাত্র। কার্যত রাজাকারের উত্তরসুরি হিসেবে রাষ্ট্র ও সংবিধানকে অস্বীকার করছে হেফাজত। গণতান্ত্রিক পদ্ধতি অস্বীকার করছে। তাদের কার্যক্রম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের