চরমোনাই পীরের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ২০:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২০:৫৪

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, একদিকে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি, অপরদিকে টিসিবি’র পণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিষহ করে তুলেছে।

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, লকডাউন দিয়ে সাধারণ মানুষকে কর্মহীন করে বিপর্যস্ত করে দিয়েছে। এতে সাধারণ মানুষের চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গত এক বছরে করোনার ফলে দেশের সাধারণ মানুষ বিপর্যস্ত। এর মধ্যে পুনরায় দেশে লকডাউন মানুষকে চরম বিপর্যস্ত করে দিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের জন্য কিছু করা সরকারের অন্যতম দায়িত্ব।

চরমোনাই পীর আরও বলেন, টিসিবি কর্তৃক নতুন করে চাল, ডাল, তেল ও চিনির দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত জনদুর্ভোগ সৃষ্টি করবে। মুসলিম প্রধান দেশে কিছুতেই এ সিদ্ধান্ত মেনে নেওয়ার মত নয়। এমনিতেই জনগণ করোনা মহামারির কারণে বিপর্যস্ত। তার ওপর ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’। রমজানকে সামনে রেখে আগের চেয়ে কম মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ঘোষণা দিতে হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম