করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মুক্তি দিন: এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৭:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:১৩

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র একাংশ। দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, করোনায় আক্রান্ত   খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি প্রদানের এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যেহেতু তিনি করোনা আক্রান্ত, সেহেতু তার ওপর থেকে সরকারের সকল শর্ত প্রত্যাহার করা উচিত,  যাতে করে তিনি তার ইচ্ছে মতো চিকিৎসা গ্রহণ করতে পারেন। সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলগুলোকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকারবিরোধী নেতাকর্মীদের দমন-পীড়ন অব্যাহত রেখেছে করোনাকালেও। আসলে সরকার দেশ পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ হয়ে দমন-পীড়নের মাধ্যমে তাদের অবৈধ শাসনকাল দীর্ঘায়িত করার অপচেষ্টায় লিপ্ত।

বিবৃতিতে আরও বলা হয়,  সরকারের সীমাহীন উদাসীনতা, ব্যর্থতা ও সমন্বয়হীনতার কারণে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। সরকার স্বাস্থ্যসেবায় যে ভয়াবহ দুর্নীতি করেছে, তারই ফলশ্রুতিতে আজকে করোনার চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপরদিকে সময় মতো লকডাউন ঘোষণা না করে পরিস্থিতির অবনতি ঘটাতে সাহায্য করেছে। ১৪ এপ্রিল থেকে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে দিন আনে দিন খায়, নিম্ন আয়ের মানুষ ও সব পেশার শ্রমিকদের ভাতা প্রদানের ব্যবস্থা করার দাবি জানান দলটির এই দুই শীর্ষ নেতা।

/সিএ/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী