লকডাউনকে হাতিয়ার বানিয়েছে সরকার: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৬:৫৪আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:১৬

গ্রেফতারকৃত সব হেফাজত নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে ঢাকা মহানগর হেফাজত। মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে হেফাজত ঢাকা মহানগরের নেতারা বলেছেন, সরকার দেশে লকডাউন দিয়ে আলেমদের হয়রানি করার নীলনকশা তৈরি করেছে। লকডাউনকে হাতিয়ার বানিয়ে গ্রেফতার আর হয়রানির এক মহোৎসবে মত্ত সরকার।

বিবৃতিতে বলা হয়, এই গ্রেফতার তামাশা বন্ধ করুন। আমরা অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। ইতোমধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহ-প্রচার ও ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উল্লাহ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা বশীরুল্লাহসহ সারাদেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আমরা গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে দিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নেতৃবৃন্দকে নির্যাতন হেফাজতে ইসলাম মেনে নেবে না। হেফাজতের ধর্মীয় নেতৃবৃন্দকে পবিত্র রমজান মাসে যথাযথ ইবাদত বন্দেগি করার সুযোগ করে দিতে হবে।

/সিএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী