ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৪:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৪:৫৯

ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোরে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত আকরাম হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রমনা গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করছে।’

বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাতে বিমানবন্দর এলাকা থেকে আকরাম হোসাইনকে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এর আগে ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ