শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার আহ্বান ইনুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ১৯:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২০:১৫

দেশের সব শ্রমিক ও কর্মচারীকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি  হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ দাবি করেন। শনিবার মহান মে দিবস উপলক্ষে দেওয়া এই বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক শ্রেণি তথা শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানান জাসদের এই দুই শীর্ষ নেতা।

বিবৃতিতে তারা বলেন, ‘এই করোনা সংকটকালে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানা নির্বিশেষে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল কলকারখানা ও প্রতিষ্ঠানের সব শ্রমিক ও কর্মচারীর নাম তালিকাভুক্তির মাধ্যমে ডাটাবেজ তৈরি করে তাদের একজনও যেন অনাহারে না থেকে, চাকরিচ্যুত না হয়, পাওনা বেতন ভাতা থেকে বঞ্চিত না হয় এবং  লকডাউনকালে তাদের খাদ্য-ত্রাণ সহায়তা তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী