সরকারি প্রণোদনায় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ২০:৪০আপডেট : ০১ মে ২০২১, ২০:৪০

সরকার ৫০ লাখ মানুষকে প্রণোদনা আওতায় আনার ঘোষণা দিয়েছে। সে তালিকায় দেশের শ্রমিক শ্রেণির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনাসহ সব ধরনের সহযোগিতার করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। শনিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে। এসময় সংগঠনের নেতারা সরকারের কাছে এ দাবি জানায়।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা ছিদ্দিকুর রহমান বলেন, মহামারি করোনায় বিপর্যস্ত জনগণের পাশে সরকারসহ দেশের বিত্তবানদের দাঁড়াতে হবে। করোনার ফলে শ্রমিক শ্রেণির মানুষই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজকর্ম সচল না থাকায় এ শ্রেণির মানুষ বিপর্যস্ত জীবন যাপন করছে। সরকারের প্রণোদনায় শ্রমিক শ্রেণির মানুষকে বেশি অগ্রাধিকার দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, মুফতি মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের