ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২০:১১আপডেট : ১৩ মে ২০২১, ২০:১১

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে দলটির আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ইসমাঈল নূরপুরী বলেন, ‘মসজিদে আকসায় প্রকাশ্যে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো মুখ বন্ধ করে রেখেছে। কোনও মুসলমান অপর মুসলমানের ওপর অত্যাচার ও নির্যাতন দেখে চোখ বন্ধ করে রাখতে পারে না। রমজান মাসে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিমদের ওপরে ইসরায়েলি সৈন্যদের নির্বিচারে গুলি ও হামলায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।’

বিবৃতি আরও বলা হয়, ‘আল আকসা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, প্রতিটি মুসলমানের। ওআইসি ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত আন্তর্জাতিকভাবে এ হামলা প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি