নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি বাবুনগরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২১:০০আপডেট : ১৩ মে ২০২১, ২১:০০

নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী৷ বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজতের শত শত নেতাকর্মী কারাগারে। তাদের পরিবারে আজ ঈদ আনন্দ বলতে কিছুই নেই।

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে দোয়ার আহবান জানিয়ে বাবুনগরী বলেন, সকল মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷ ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশির দিন। শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশি উদযাপনে কোনও বাধা নেই। তবে ইসলামী বিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা সম্পূর্ণ হারাম।

গরীব-দুঃখী,অসহায়দের মুখে হাসি ফুটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, আমরা যারা এখনও যাকাত-ফিতরা আদায় করিনি তারা যেন দ্রুত তা পরিশোধ করে দেই।

/সিএ/এমআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান