রোজিনা ইসলামকে হেনস্তা রাষ্ট্রের ভয়ংকর চিত্র: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৬:২৫আপডেট : ১৮ মে ২০২১, ১৬:২৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, ৫ ঘণ্টা আটক রেখে নির্যাতন, গ্রেফতার এবং মামলার ঘটনায় রাষ্ট্রের ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের নির্যাতন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণে সরকারের অপকৌশল। এ ধারা অব্যাহত থাকলে সরকারের ‘গুণকীর্তন’ করা ছাড়া গণমাধ্যমের আর কোনও ভূমিকা থাকবে না।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

জেএসডি নেতারা বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার নামে লুকিয়ে রাখা হবে রাষ্ট্রের জন্য বিপজ্জনক। রোজিনা ইসলাম কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ের  অব্যবস্থাপনা অনিয়ম ও বড় বড় দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনস্বার্থ সুরক্ষিত হয়েছে এবং স্বাস্থ্য খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তারা আরও বলেন, ‘রাষ্ট্রের কর্তব্য রোজিনা ইসলামকে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করা, গ্রেফতার করে নির্যাতন করা নয়। রোজিনা ইসলামের অনুসন্ধানী রিপোর্ট স্তব্ধ করার জন্য তার ওপর নজরদারি করে এ কলঙ্কজনক ঘটনা ঘটানো হয়েছে। তার সাথে যে আচরণ করা হয়েছে তা এক নিকৃষ্ট দৃষ্টান্ত।

বিবৃতিতে নেতারা রোজিনা ইসলামকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি, হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী