করোনাকালে পানি নিয়ে বাণিজ্য করছে ওয়াসা: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৪:১১আপডেট : ২৭ মে ২০২১, ১৪:১১

পানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাগরিকদের সেবা নিশ্চিত না করে এখন পানি নিয়ে বাণিজ্য শুরু করেছে ঢাকা ওয়াসা। তারা অবিলম্বের এমন জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) কারওয়ানবাজারে ওয়াসা ভবনের সামনে ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দুর্নীতি ও অনিয়ম অব্যবস্থাপনা বন্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সেবার মান না বাড়িয়ে বারবার পানির দাম বাড়াতে ব্যস্ত ঢাকা ওয়াসা। জনগণের জন্য সেবার মান আগে ফেরাতে হবে। ওয়াসা এখন পানি নিয়ে বাণিজ্য করছে। করোনাকালে একটু পর পর হাত ধুতে বলা হচ্ছে, অথচ এই সময়ে এসে পানির দাম বাড়ানো হচ্ছে। শুধু দুর্নীতি বন্ধ হলেই কোনোভাবে পানির দাম বাড়ানোর প্রয়োজন হতো না। পানি ছাড়া যেহেতু জীবন চলে না, তাই ওয়াসা পানির দামের মাধ্যমেই বাণিজ্যের পথ বেছে নিয়েছে। পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা বলেন, কি এমন দুর্যোগ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রে বসে ভার্চুয়াল মিটিং করে পানির দাম বাড়ানো হলো? ২০০৯ সালের থেকে সরকার কেন একজনকেই এমডি করে রেখেছেন। ওয়াসাতে কি কোনও যোগ্য লোক নেই? জনগণকে কেন বেশি দামে পানি কিনতে হবে। নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে পরিপূর্ণ ব্যর্থ ঢাকা ওয়াসা পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ও জনবিরোধী। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি পান করা যায় না। সাধারন মানুষের কথা না ভেবে ঢাকা ওয়াসা তাদের পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? তাদের সেবার মানে প্রায় সব গ্রাহক অসন্তুষ্ট, সেবার মান না বাড়িয়ে বছর বছর তারা পানির দাম বাড়িয়েই যাচ্ছে। পানির দাম বাড়ানোর ওয়াসার এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে আমরা এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

জানা গেছে, গত ২৫ মে ওয়াসার বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে ঢাকা ওয়াসা, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। এ সভায় যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। ওয়াসা সূত্র জানিয়েছে, দাম বাড়ানোর পর আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির দাম দাঁড়াবে ১৫ টাকা ১৮ পয়সা। বর্তমানে ১ হাজার লিটার পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা করে দিতে হচ্ছে। অন্যদিকে নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম দিতে হবে ৪২ টাকা। যার জন্য আগে দিতে হতো ৪০ টাকা।

করোনার শুরুর দিকে গত বছরের এপ্রিলেও এক দফা পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে সময় প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। এরই ধারাবাহিকতায় বর্তমানে যখন করোনা ফের খারাপ রূপ ধারণ করছে, সেসময়ে এসে ফের পানির দাম বাড়িয়েছে ওয়াসা।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির রাজেকুজ্জামান রতন, মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী প্রমুখ।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের