বাজেট প্রতিক্রিয়া

৬ কোটি মানুষের জন্য বাজেটে কিছু নেই : সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৯:২৬আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:২৬

দারিদ্র্যসীমার নিচে থাকা ৬ কোটি মানুষের জন্য বাজেটে বড় কিছু নেই বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘ঘোষিত বাজেটের আকার দিয়ে কোনওভাবেই সরকারের সাফল্য নিরূপণ করা যাবে না।
বৃহস্পতিবার (৩ জুন) বিকালে প্রস্তাবিত বাজেট সম্পর্কে এক প্রতিক্রিয়ায় সাইফুল হক এসব কথা বলেন। এর আগে, দুপুরে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সাইফুল হক বলেন, ‘মহামারী দুর্যোগ থেকে উত্তরণে প্রবৃদ্ধির বয়ানের পরিবর্তে দরকার ছিল দেশের ৬০ শতাংশ মানুষ কিভাবে বিদ্যমান বিপর্যয় থেকে বেরিয়ে আসবে তার বিশ্বাসযোগ্য ও কার্যকরি পদক্ষেপ। কিন্তু বাজেট প্রস্তাবনার অধিকাংশ ক্ষেত্রেই তা অনুপস্থিত।’

তিনি মনে করেন, বাস্তবায়ন সক্ষমতার অভাব, গতানুগতিক ও বিশাল ঘাটতি বাজেট দিয়ে করোনা দুর্যোগের বহুমাত্রিক অভিঘাত মোকাবেলা করা যাবে না।

সাইফুল হক আরো বলেন, ‘বিস্ময়কর করোনা মহামারীর মধ্যেও অনুৎপাদনশীল খাতসহ সরকার পরিচালনায় ব্যয় বৃদ্ধি করা হয়েছে।’

তিনি এই দুর্যোগকালে সরকার পরিচালনায় ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। মহামারীর এই সময়ে সরকার পরিচালনার ব্যয় হ্রাসসহ অনুৎপাদনশীল খাতসমূহে ব্যয় বরাদ্দ কমিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতসমূহে পরিকল্পিতভাবে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান সাইফুল হক।

এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের