‘বাজেটের আকার বৃদ্ধি দেশকে ঋণ ও সুদের চক্রে ফেলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৯:৫০আপডেট : ০৪ জুন ২০২১, ১৯:৫০

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, ২০২১-২০২২ অর্থবছরের ঘোষিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আয়ের উৎস না বাড়িয়ে জনগণের মাথার ওপরে ঋণের হার বাড়িয়েই চলছে সরকার। গতানুগতিক বড় বাজেট প্রণয়নের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তব ও জনবান্ধন বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটে ঋণ বাড়িয়ে জনগণকে সুদের কবলে ফেলে দিয়েছে।’

শুক্রবার (৪ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর-উত্তরের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইউনুস আহমাদ আরও বলেন, ‘করোনার সংকটময় পরিস্থিতিতে বাজেট প্রণেতাদের বাজেটে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল— দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনার। স প্রয়োজন ছিল সাধারণ জনগণের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর। দেশের সংকটময় পরিস্থিতিতেও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য থামাতে সরকার পুরোটাই ব্যর্থ।’

মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মুফতী ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি