সরকার অপরিকল্পিত লকডাউন দিয়ে দুর্ভোগে ফেলে দিয়েছে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৯:৪৪আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:৪৪

করোনা নিয়ে সরকারের খামখেয়ালী জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকার বারবার অপরিকল্পিত লকডাউন, শাট ডাউন দিয়ে জনগণকে চরম দুর্ভোগে ফেলে দিয়েছে। শনিবার (২৬ জুন)  বিকালে পুরানা পল্টনে দলের কার্যালয়ে মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, গোটা দুনিয়ায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে এগিয়ে  গেলেও পিছিয়ে রয়েছে আমাদের দেশ। সরকারের ভারত নির্ভরতা সর্বনাশ ডেকে এনেছে। এখনও ভ্যাকসিনের কোনও ভাল সংবাদ নেই। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নও মুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনও প্রকার ব্যবস্থা নিতে পারছে না। নও মুসলিম ওমর ফারুকের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহূর্তে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি মাওলানা ইউনুছ আহমাদ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের