কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণের চেষ্টা মেনে নেওয়া হবে না:  চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৭:৪৪আপডেট : ২৯ জুন ২০২১, ১৭:৪৪

কওমি মাদ্রাসার স্বকীয়তার ওপর হাত দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, কওমি মাদ্রাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা কোনওভাবেই মেনে নেয়া হবে না। মঙ্গলবার (২৯ জুন)  এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দারুল উলূম দেওবন্দের মূলনীতির ভিত্তিতে পরিচালিত কওমি মাদ্রাসার ওপর হাত দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে। কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতায় চলে আসছে। কাজেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য বুমেরাং হবে। দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবি দারুল উলূম দেওবন্দের নীতিমালা মেনে কেবল সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করা হয়েছিল। সরকারও সেই শর্ত মেনেই দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়েছে। এখন কওমি মাদ্রাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

চরমোনাই পীর  কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার দাবিও জানান।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের