শ্রমজীবী মানুষের ‘জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা’ বন্ধের দাবি

ঢাবি প্রতিনিধি
৩০ জুন ২০২১, ২০:৩৮আপডেট : ৩০ জুন ২০২১, ২২:১৯

লকডাউনকে শ্রমজীবী মানুষের ‘জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিদ্রোহী অংশ। বুধবার (৩০ জুন) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা লকডাউনে শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের জন্য রেশন চালু করা, ঈদের আগে সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা, সর্বস্তরের জনগণের জন্য করোনার টিকা নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

তারা বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সরবরাহ নিশ্চিত না করে লকডাউনের ঘোষণা শ্রমিক স্বার্থবিরোধী। অথচ এই শ্রমিকদের রক্ত পানি করা শ্রমেই পুরো দেশের অর্থনীতি টিকে থাকে; মন্ত্রী, এমপি, আমলাদের বেতন হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন (বিদ্রোহী অংশের) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সঞ্চালন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম।

সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান