শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ২০:৫২আপডেট : ১৬ মে ২০২৬, ২১:২৬

শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সালমান রাহাত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন এবং সদস্য প্রশান্ত কৈরী।

নেতারা বলেন, শিক্ষাখাতে সরকার প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত করতে হবে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে বহির্বিশ্বের আদলে জোনাল পদ্ধতিতে ভর্তি চালুর দাবি জানান তারা।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, তথাকথিত আন্তর্জাতিক খেলোয়াড় ড. ইউনূস শিক্ষাখাতে বিগত সময়ের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শিক্ষাখাতে বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে, সবার নিচে পাকিস্তান।

তিনি আরও বলেন, সেই পাকিস্তানের শিক্ষাব্যবস্থার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী, যা অত্যন্ত লজ্জাজনক। আমরা এর নিন্দা জানাই।

তিনি অভিযোগ করেন, ইউনেস্কোর সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করছে না। একইসঙ্গে প্রাথমিক পর্যায়ে শারীরিক চর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানান তিনি।

সমাবেশে আরও বলা হয়, বিদ্যমান বহুধা বিভক্ত শিক্ষাব্যবস্থা বৈষম্য তৈরি করছে, যা বাতিল করে একটি একক, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।

নেতারা বলেন, দাবি বাস্তবায়নে টালবাহানা করা হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে একটি মিছিল শামসুননাহার হল ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ছাত্র ইউনিয়নের তিন দফা দাবি

শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে; প্রাথমিক পর্যায়ে ভর্তি পরীক্ষা বাতিল এবং শারীরিক চর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ দিতে হবে; একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।

/এএইচএস/এম/
সম্পর্কিত
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
শহীদ মঈন হোসেন রাজু: স্মরণ ও ছাত্র ইউনিয়নের বিভক্তি
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী