ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, করোনাকালে জনগণের দুরবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি পায় তাহলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।
বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
ন্যাপ নেতারা বলেন, এলপিজি'র মূল্য বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এ সংবাদ মধ্যবিত্তের জন্য খুব একটা স্বস্তির খবর নয়। ব্যবসায়ীদের চাপে নতুন করে গণশুনানির নামে দাম বাড়ানো হবে অযৌক্তিক। দেশের জনগণ তা মানবে না।








