সিআরবি এলাকা ধ্বংসের মদত দিচ্ছে সরকার: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৭:১৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:১৫

চট্টগ্রাম শহর এবং শহরতলীতে বাংলাদেশ রেলওয়ের অনেক পরিত্যক্ত জমি পড়ে থাকার পরও চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি'র শিরীষতলা এলাকায় গাছ এবং টিলা কেটে হাসপাতাল নির্মাণের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘প্রভাবশালীদের দখল করা জায়গা উদ্ধার না করে সিআরবি এলাকা ধ্বংস করে তাদেরকেই আবারও নতুন এলাকা দখলের সুযোগ করে দিচ্ছে সরকার। কারণ, এই প্রভাবশালীরা সবাই সরকারি দলের, অবৈধ সরকারের মদতপুষ্ট।’

শুক্রবার (১৬ জুলাই)  দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের সই করা বিবৃতিতে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই জিএস। 

মান্না মনে করেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত চট্টগ্রাম শহরের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস এবং তৎসংলগ্ন এলাকা দখল করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।

মান্না বলেন, ‘ব্রিটিশ আমলের চুন-সুরকির সিআরবি ভবনকে ঘিরে শতবর্ষী গাছগাছালি, পিচঢালা আঁকাবাঁকা রাস্তা, ছোট-বড় পাহাড়-টিলা আর নজরকাড়া বাংলোগুলো ঘিরে মন জুড়ানো যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সিআরবিতে, যেখানে দু'দণ্ড সময় কাটানো কিংবা বুকভরে নিঃশ্বাস নেয়া যায়। এমন উন্মুক্ত পরিসর খুব একটা অবশিষ্ট নেই বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে হাসপাতাল নির্মাণ করে আশেপাশের সকল জায়গা দখল করার চেষ্টায় নেমেছে সরকারের মদতপুষ্ট মহল। ’

ডাকসু’র সাবেক এই ভিপি বলেন, ‘যে রেলওয়ে এই হাসপাতাল নির্মাণের কথা বলছে, খোদ সেই রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা সিআরবিতে হাসপাতাল চান না।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি