সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই: গানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৪:১৮

দেশের জাতীয় সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, ‌‌‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম এবং অগ্রগতি-সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।’

সোমবার (২৬ জুলাই) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

জেবেল রহমান বলেন, ‘রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণ, সব ধরনের বঞ্চনার অবসান, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, সন্ত্রাস, অবিচার, অত্যাচার, চাঁদাবাজি প্রভৃতি রোধ এবং নির্বাচনে নিরপেক্ষ এবং দলীয় নিয়ন্ত্রণমুক্ত কর্তৃপক্ষের অধীনে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ সুযোগ প্রদান প্রভৃতি বিষয়ে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে জাতীয় ঐক্য ছাড়া কোনও জাতি টিকে থাকতে পারে না।’

জাতীয় ঐক্য ও সংহতি জাতির উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণেরও রক্ষাকবচ উল্লেখ করে গানি বলেন, ‘এই ঐক্য ও সংহতি নিছক নির্বাচন বা ভোট কেন্দ্রিক জোট নয়। যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, মতপার্থক্য থাকলেও দেশ এবং গণতন্ত্র রক্ষায় তাদের নিজেরদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ ন্যাপ দেশ-জাতি ও জনগণের স্বার্থে যেকোনও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, মনির এনায়েত মল্লিক, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, মো. আতিকুল ইসলাম প্রমুখ।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের