সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৬:২৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:২৭

কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রফতানিমুখী শিল্পের মালিকদের চাপে রবিবার (১ আগস্ট) থেকে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারিরোধ ব্যাহত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার শামিল বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী এ দলটি জানিয়েছে, এরকম পরিস্থিতিতে মনে হচ্ছে সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বা করোনা মহামারি রুখতে আন্তঃমন্ত্রণালয় কোনও সমন্বয় নেই।

সোমবার (২ আগস্ট) রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এ মতামত উঠে আসে। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় ‘করোনা মহামারি পরিস্থিতি ও পার্টির করোনা স্বেচ্ছাসেবক ব্রিগেডসমূহের কাজের পর্যালোচনা’ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে পলিটব্যুরো কয়েকটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে।

কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি মনে করে, সরকারের এই বিবেচনাহীন সিদ্ধান্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিলকে আরও প্রলম্বিত করবে।

আলোচনায় অংশ নেন আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী