সংকট থেকে দৃষ্টি সরাতে পরীমণিকে নিয়ে ব্যস্ততা: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ২১:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘পুলিশ, র‍্যাবের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক থাকার কথা। তারা জনগণের টাকায় চলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। আজকে দেশে মানুষ মরছে, দুর্নীতি হচ্ছে‑ এই সব সংকটের দিকে যাতে দৃষ্টি না যায় মানুষের, তাদের দৃষ্টি সরাতে তাই পরীমণি নিয়ে এই ব্যস্ততা। তারা পরীমণিতে আটকে আছে। প্রতিদিন রগরগে সংবাদ দিচ্ছে। আর যতভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায় করছে।’

শুক্রবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি অভিযোগ করেন, দেশে নারীর জন্য এক আইন, পুরুষের জন্য আলাদা আইন। একজন নারী যদি অপরাধ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু মনে হলো তার বিরুদ্ধে পুরো রাষ্ট্র ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশে আর কোনও সমস্যা নাই। এই রাষ্ট্র ঘরে যখন-তখন ঢুকে যায়। আপনাকে যা তা বলে, আপনাকে যখন খুশি অপরাধী বানিয়ে দিতে পারে।’

সাকি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো দরকার।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী