রোহিঙ্গাদের সঙ্গে তালেবানদের যোগসূত্র ঘটিয়ে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ২১:৫৫আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৩৬

রোহিঙ্গাদের সঙ্গে তালেবানদের যোগসূত্র ঘটিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

তিনি বলেন, ‘প্রত্যেক রোহিঙ্গাকে আত্মরক্ষার শিক্ষা দেন, যাতে তারা নিজ দেশে গিয়ে যুদ্ধ করতে পারে; তারা আরাকানকে মুক্ত করতে পারে, যেভাবে তালেবানরা করেছে। তাহলে তারা আরাকান মুক্ত করবে আর আমাদের দেশ থেকে ১২ লাখ লোক যাবে।’

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

‘অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়ন’র দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে বিষয়টি নিয়ে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঁ, আরাকানদের ট্রেনিং দিতে হবে। তাদেরকে তালেবানদের সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দিতে হবে। তারা যেন নিজ অধিকারের জন্য ফাইট করতে পারে।’

শহীদ মিনারের সমাবেশে জাফরুল্লাহ বিশ্ব ব্যাংকের সমালোচনা করে বলেন, ‘আজকে বিশ্বব্যাংক বলছে, রোহিঙ্গাদের বাংলাদেশকে নিয়ে নিতে। এত বড়ো সাহস তারা কীভাবে দেখালো।’

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের