২১ আগস্টের পরিকল্পনাকারীদের শাস্তির দাবি তৃণমূল এনডিএম’র 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৪:৫০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৪:৫০

২০০৪ সালের ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। এ লক্ষে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায়  আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাই নৃশংস সেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একইসঙ্গে মানববন্ধনে আগস্ট মাসকে শোকের মাস ঘোষণা এবং ২১ আগস্ট সরকারি ছুটির দিন ঘোষণার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিম উল্ল্যাহ, যুগ্ম মহাসচিব পাপেল আহমেদ, যুগ্ম মহাসচিব মোকলেছিন বেগম, সার্জেন (অব.) মোস্তফা কামাল, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক সহিদুল আলম ভূঁইয়া (বিজয়) প্রমুখ।

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী