সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৪:২৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৪:২৩

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট।

রবিবার (২২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন সরকারি চাকরি প্রত্যাশীদের ২১ মাসের বয়স ছাড়কে স্বাগত জানান এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। উপরন্তু, বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই বলা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরও দুই বছর বাড়ানো উচিত। সবকিছু বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি।’

তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জন্য প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।একইসঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার দাবি সমর্থন করার জন্য দেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন— জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাভোকেট হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী