সরকার দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:৩১

সরকার দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ২ কোটি টাকা ব্যাংকে ফুলেফেঁপে ৯ কোটি টাকা হওয়ার পর তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র নিজের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা হস্তান্তর করে, তার বেলায় তো মামলা হয়নি। নিজেদের বেলায় লিলা খেলা, দোষ শুধু খালেদা জিয়ার বেলা।’

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে ‘ভাত, ভোট ও কথা বলার দাবি’তে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ আজ রাহাজানির বিভীষিকায় আচ্ছন্ন। উন্নয়ন প্রকল্পের নামে লাখ কোটি টাকা দেশের বাইরে তারা পাচার করছে। এক পদ্মা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। অথচ সাধারণ মানুষ আজ না খেয়ে দিনাতিপাত করছে। নিত্যপণ্যের দাম মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এসব নিয়ে কথা বলতে গেলেই মানুষ গুম, খুনের শিকার হচ্ছে।

করোনায় বিগত দেড় বছরে দুই কোটি মানুষ দরিদ্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেক স্কুলের প্রধান শিক্ষক আজ চায়ের দোকান নিয়ে বসেছে। দরবেশকে টিকার ব্যবসা করতে দেওয়ায় মানুষ এখন টিকা থেকে বঞ্চিত হচ্ছে।

মান্না আরও বলেন, মানুষের কথা বলা শুরু হয়েছে, এটা মিছিলে পরিণত হবে। তখন পালানোর পথ পাবেন না। ভোট, ভাত ও কথা বলার অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। এই ডাকাত সরকারের অবসান করতেই হবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার প্রমুখ।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের