চোরাগলিতে ঘুরপাক খাচ্ছে রাজনীতি: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৬:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:২৩

বাংলাদেশের বর্তমান রাজনীতি চোরাগলির মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির দাবি, রাজনীতিকে চোরাগলি থেকে উদ্ধার করে জনগণের কাছে অর্পণ করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে জনগণের প্রতি আস্থা রেখে রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে পার্টির কার্যালয় চত্বরে আয়োজিত এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা মহানগর অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা সদ্য প্রয়াত কমরেড এনামুল হক লাবু’র স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, ‘বর্তমানে রাজনীতি আমলা-ব্যবসায়ীদের নিকট বন্দি হয়ে পড়েছে। যা রাজনীতির জন্য একটি অশনি সংকেত হিসাবে দেখা দিচ্ছে। এব্যাপারে দেশের রাজনীতিবিদকে সচেতন থাকতে হবে।’

নেতারা মনে করেন, রাজনৈতিক দলগুলোকে দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। প্রকৃতপক্ষে জনগণই পারে রাজনীতি সঠিক দিশা দিতে।

শোকসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী