ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী তৈরিতে মদত দিয়েছে আমেরিকা: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৯:১১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:১১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ ও তাদের সশস্ত্র বাহিনী কীভাবে বিভিন্ন নামের ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীকে তৈরি ও মদদ দিয়ে এসেছে তা এখন আর কোনও গোপন বিষয় নয়। 

তিনি বলেন, তালেবানদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এবং আফগানিস্তানে মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের প্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী বৈঠকের শেষদিনে এসব কথা বলেন সাইফুল হক।

সভার প্রস্তাবে উল্লেখ করা হয়, আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিকে কেন্দ্র করে বহুদশক ধরে সাম্রাজ্যবাদী বিভিন্ন পরাশক্তির অপতৎপরতা এবং গত দুই দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দখলদারিত্ব আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছে।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, অরবিন্দু বেপারী বিন্দু, শাহীন আলম প্রমুখ।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে