গণফোরামের সম্মেলন স্থগিত করতে ড. কামালের প্রতি মন্টুর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯

গণফোরামের নতুন সম্মেলনের তারিখ স্থগিত করতে দলটির সভাপতি ড. কামাল হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন মোস্তফা মোহসীন মন্টু। দলের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘ড. কামাল হোসেনকে বর্ধিত সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দলের অভ্যন্তরীণ সংকট সমাধান করতে বলা হলেও তা বারবার উপেক্ষিত হয়। হঠাৎ করে একক সিদ্ধান্ত বাস্তবায়নে গুটিকয়েক লোকের মাধ্যমে কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মতিঝিলের ইডেনে আয়োজিত এক সভায় মন্টু এসব কথা বলেন। তিনি এই সভায় সভাপতিত্ব করেন।

মন্টু বলেন, ‘আমরা এই অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। করোনাকালে আমরা রাজনৈতিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু দলের এই গতি নষ্ট করার জন্য কোনও আলোচনা ছাড়া কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এই গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের লিখিত ও মৌখিক প্রতিবাদের পরও কয়েকজনের পারিবারিক ও ব্যক্তিগত স্বার্থে গঠনতন্ত্র অবজ্ঞা করে।’

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ভার্চুয়ালি), অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী