আফগান নারীদের প্রতি সিপিবির সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩

তালেবানদের বিরুদ্ধে আফগান নারীদের প্রতি সমর্থন জানিয়ে সিপিবির সহ সম্পাদক শাহ আলম বলেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আফগান নারীরা অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। 

তিনি বলেন, একবিংশ শতাব্দীতে তালেবানদের নারীদের প্রতি অন্যায় আচরণ আফগান জাতিকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা।  

শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আফগান নারীদের সংগ্রামের প্রতি সংহিত জানাতে 'বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেল'র এক প্রতিবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সিপিবির নারী নেত্রী আমেনা বেগম বলেন, আজ যদি তালেবানদের অন্যায়ের প্রতিবাদ না করা হয় তাহলে একদিন বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। নারীরা একা ঘর থেকে বের হতে পারবে না। তাদের ঘরবন্দি করে রাখা হবে। 

সংগঠনটি থেকে আরও বলা হয়, তালেবান গোষ্ঠী দীর্ঘদিন পর আবারও ক্ষমতায় এসে আফগান নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এই নির্যাতন প্রতিরোধে যে সকল আফগান নারীরা তালেবানদের অস্ত্রের মুখে রাজপথে নেমে আসছে তাদের প্রতি সমর্থন এবং সকল তালেবানি সকল কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই। 

এই প্রতিবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির নারী সেলের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, লুনা নূর, অ্যাড হাসান তারিফ চৌধুরী, তাহমিনা ইয়াসমিম, সুমাইয়া সেতু প্রমুখ।

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী