আগে নিজেদের ঘর সামলান: সিপিবিকে জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি’কে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,  ‘আপনারা আগে নিজের ঘর ঠিক করেন। নিজের ঘরে আগুন লাগছে, সেই আগুন আগে নেভান।

শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, ‘তালেবানরা মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতায় এসেছে।’

এর আগে একইদিন তালেবানরা ক্ষমতাসীন হওয়ায় নারীরা সুরক্ষিত নয়, এমন অভিযোগে মানববন্ধন করে সিপিবি। সেখানে তারা তালেবানের সমালোচনা করে বলেন, তালেবানরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে। তাদের অধিকার খর্ব করেছে। আজ  যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলাদেশ একদিন তালেবান রাষ্ট্রে পরিণত হবে।

জাফরুল্লাহ চৌধুরী সিবিবির সমালোচনা করে বলেন, ‘আমি যখন এখানে এসে পৌঁছাই, তখন কমিউনিস্ট পার্টি তালেবানরা মেয়েদের অধিকার দিচ্ছে না বলে তার প্রতিবাদে কথা বলেছে।’

জাফরুল্লাহ বলেন, ‘আপনারা আগে নিজের ঘর ঠিক করেন। নিজের ঘরে আগুন লাগছে, সেই আগুন আগে নেভান। তালেবানরা যা-ই হোক না কেন, তারা মুক্তিযোদ্ধা। তাদের ভুল-ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেন। তাদেরকে সেভাবে সাহায্য করেন। অকারণে তাদেরকে বিভ্রান্তির পথে, সাম্রাজ্যবাদীদের দিকে ছুড়ে দেবেন না। নিজেদের ঘর ঠিক করেন।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম