ঘরের শত্রু নিয়ে সতর্ক হোন, প্রধানমন্ত্রীকে ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৮

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত হোন।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘একদিকে বিএনপি তাদের পুরাতন সঙ্গী জামায়াত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে।’

ইনু জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গুন্ডাতন্ত্র-বৈষম্য মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

খসড়া রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, আব্দুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী টুটুল, উপদেষ্টামণ্ডলীর সদস্য এম সবেদ আলী, সাবেক এমপি আব্দুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মো. মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাভোকেট. আব্দুল হাই মাহবুব, আব্দুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাজিউর রহমান বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, অ্যাডভোকেট নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।

সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মুখপত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন। সভা আগামীকাল শনিবার রাত পর্যন্ত চলবে।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি