আন্দোলনমুখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে: আবদুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘দেশ বাঁচাতে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। পাড়ায়-পাড়ায় সংগঠন তৈরি করে আন্দোলনমুখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মতিঝিল থানা বিএনপি’র ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম’ জমার কর্মসূচিতে এসব কথা বলেন আবদুস সালাম।

তিনি বলেন, ‘সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারিতে রূপ নিয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে।’

সাংগঠনিক টিম-৩ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, টীম সদস্য ও মহানগর নেতা অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজন।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী