‘উপজেলা প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা ঐতিহাসিক রায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

উপজেলা পরিষদের কার্যালয় নির্বাহী কর্মকর্তার কার্যালয় না হয়ে উপজেলা পরিষদ কার্যালয়, ১৭ বিভাগের কাজ চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য নির্দেশসহ সুপ্রিম কোর্টের নির্দেশনা দুটোকে 'ঐতিহাসিক' ও 'সুদূরপ্রসারী' আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি সভাপতি আসম আবদুর রব। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসম রব এ মন্তব্য করেন।

রবের মন্তব্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটো নির্দেশনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আমলাতন্ত্রের কর্তৃত্বের বিরুদ্ধে যুগান্তকারী এবং ঐতিহাসিক। এ রায় খুবই তাৎপর্যপূর্ণ যা স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রশ্নে সুদূরপ্রসারি ভূমিকা রাখবে।

রব মনে করেন, আদালতের এই নির্দেশ উপজেলা পরিষদের উপর নির্বাহী কর্মকর্তাদের একচেটিয়া ক্ষমতা প্রয়োগ এবং খবরদারির অবসান ঘটাবে। এতে প্রশাসনের উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে।

‘হাইকোর্ট ‘নির্বাহী কর্মকর্তার কার্যালয়’ এর পরিবর্তে ’উপজেলা পরিষদ কার্যালয়’ লেখার নির্দেশ দিয়েছেন, যা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের নিরঙ্কুশ কর্তৃত্ব নিশ্চিত করবে’ বলেও উল্লেখ করেন রব।

হাইকোর্টের এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ রায়ের বিরুদ্ধে আপিল না করে এবং আদেশের বাস্তবায়ন ঝুলিয়ে না রেখে দ্রুত রায় বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আসম আবদুর রব।

 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি