কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনমুখী দল: ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, ‘কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনমুখী ও নির্বাচনমুখী দল। কিন্তু বিদ্যমান স্বৈরতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় সাংবিধানিক আইন মোতাবেক নির্বাচন কমিশন গঠন করতে এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের জন্য সাংবিধানিক কাঠামো পুনরুজ্জীবিত করতে রাজনৈতিক সরকারকে বাধ্য করতে হবে ।’

সোমবার (২৭ সেপ্টেম্বর) মহাখালী দলের চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম থেকে আগত ১৭ জন রাজনৈতিক নেতার কল্যাণ পার্টিতে যোগদান অনুষ্ঠানে সৈয়দ ইবরাহিম এসব কথা বলেন।

রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনও পথ নাই উল্লেখ করে ইবরাহিম বলেন, ‘আন্দোলনের জন্য সাংগঠনিক ভাবে শক্তিশালী দল প্রয়োজন। বাংলাদেশ কল্যাণ পার্টি প্রস্তুতি গ্রহণ করছে।’

কল্যাণ পার্টি জানিয়েছে এদিন দলে যোগ দিয়েছেন এম. এন মোস্তফা নূর , সাজেদ ইকবাল , লেফটেনেন্ট কমান্ডার  (অব) আহাম্মদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্লা চৌধুরী, মামুন জোয়ার্দ্দার , মোর্শেদ ইসলাম , ফিরোজ চৌধুরী , মাওলানা ইমাম উদ্দিন চৌধুরী , মো: সেলিম উদ্দিন , এড: আবদুল্লাহ মহসীন,মো: সেলিম উদ্দিন, লিটন চৌধুরী , ফখরুল ইসলাম, দিদারুল আলম, আরিফুল ইসলাম, জাহেদ হোসেন শুভ, মুহিব খান ছোটন, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.) ফোরকান ইবরাহিম, মোহাম্মদ ইলিয়াস, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, চেয়ারম্যান এর উপদেষ্টা ডক্টর বদরুল আলম সিদ্দিকি।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম