শিক্ষক দিবসে শিক্ষক বঞ্চনার অবসান চাই: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১২:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:৫৮

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ‘বঞ্চনার শিকার হয়ে চরম হতাশায় নিমজ্জিত’ দাবি করে বিশ্ব শিক্ষক দিবসে এই ‘বঞ্চনা’র অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ইউনেস্কো আইএলও সনদের ভিত্তিতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ নির্ধারিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের স্বাধীনতার ৫০বছরেও শিক্ষকদের সেই অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়নি। স্বাধীনতার পাঁচ দশকেও জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন করা হয়নি। সরকারি-বেসরকারি শিক্ষা ব্যবস্থার চরম বৈষম্যের কারণে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দৃশ্যমান কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষকরা আদর্শ ও মানবতাবাদী জাতি গঠনের কারিগর উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, আমাদের দেশে তাদের অধিকার ও মর্যাদা বিষয়ে শিক্ষকসমাজ হতাশায় নিমজ্জিত। অথচ জাতি গঠনে তাদের অবদান অসামান্য। ঐতিহ্যগতভাবে বিশ্বব্যাপী সব সমাজে শিক্ষকের মর্যাদা সর্বাধিক। তারাই সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কিন্তু বাংলাদেশে শিক্ষকদের অবস্থা তেমন নয়। দেশে শিক্ষকরা সমাজে উপেক্ষিত ও বঞ্চিত।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী