দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস জনজীবনে: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৩:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৩:২৭

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এর মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকার শুধু ধনিক শ্রেণি আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ফলে বাজার সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে।’

বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চাল-ডাল-তেল-আটা-পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ন্যাপ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘গরিবের মোটা চালের কেজি পৌঁছেছে ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম।’

সংহতি প্রকাশ করে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, ‘ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে অশুভ দিনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে পাওয়া সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে দেশের দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের দাবি। একদিকে ডেঙ্গুর ছোবল, অন্যদিকে পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে নিম্ন আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত।’

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়ার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, লেবার পার্টি চেয়ারম্যান হায়দুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় লীগ সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সম্পাদকীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা মো. শামিম ভূঁইয়া, হাবিবুর রহমান, নারী নেত্রী মিতা রহমান, আনোয়ারা বেগম প্রমুখ।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান