সার্চ কমিটির মাধ্যমে ইসি গ্রহণযোগ্য হবে না: এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৯:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:৫৩

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হলে বর্তমান নির্বাচন কমিশনের মতোই আজ্ঞাবহ হবে। দেশের বিরোধী দলগুলো এই কমিশন মানবে না।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন। বিবৃতিতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ইসি গঠন করার আহ্বান জানান নেতারা।

আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়ার বক্তব্যের বিরোধিতা করে এলডিপির দুই নেতা বিবৃতিতে বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন গ্রহণ নির্বাচন কমিশন। আর তা হবে কেবলমাত্র বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই।  

গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই- উল্লেখ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম শর্ত গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা গেলেই তা সম্ভব।

বিবৃতিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান এলডিপির দুই শীর্ষনেতা।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী