সরকার মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৭:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:৩০

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে রাষ্ট্রের মৌলিক কাঠামো বিনষ্ট করে, গণতন্ত্র হত্যা করে,  ভোটাধিকারকে প্রহসনে পরিণত করে  মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সরকারের অপশাসনের কারণে বাঙালি জাতীয়তাবাদ চরম ঝুঁকিতে পড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সমাজে হিংসা প্রতিহিংসা নিষ্ঠুরতা বিস্তার লাভ করছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে  জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধন -সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রব এসব কথা বলেন।

রব বলেন, ‘ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমান সরকার বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটোকেই পরিত্যাগ করেছে। এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। এই পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে। বিদ্যমান সংকট নিরসনের একমাত্র বিকল্প  জাতীয় সরকার গঠন করা।’

ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভে আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খান কামাল, তানিয়া রব, অ্যাড. কে এম জাবির, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলা প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী