'সাম্প্রদায়িক হামলা'র প্রতিবাদে গণফোরামের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৫:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:১৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংস ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গণফোরাম।

শনিবার (২৩ অক্টোবর) সকাল দশটায় রাজধানীর শাহবাগ সড়ক দ্বীপে এই সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে সংগঠনটি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের 'গণঅনশন ও গণঅবস্থান' কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।

গণফোরামের মুখপাত্র এ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, "এই সাম্প্রদায়িক হামলার সময়ে প্রশাসন, সরকার এবং সরকার দলীয় নেতাকর্মীসহ কাউকেই আমরা পাইনি। হামলার সময় পুলিশকে ফোন করলে পুলিশ বলে ওপরের নির্দেশ নেই। অর্থাৎ যারা ভাঙচুর করবে, হত্যা করবে তাদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে না।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, স্বাধীনতার কথা বলেন। আপনি সেই চেতনাকে ভূলুন্ঠিত করে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছেন। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সাড়ে তিন হাজার ঘটনা ঘটেছে। আপনি একটির বিচার করেন নাই। আপনি বিচারহীনতার যে সংস্কৃতি চালু করেছেন তা একদিন আপনাদেরকেও গ্রাস করবে।”

এসময় তিনি অনতিবিলম্বে সকল ঘটনার সুষ্ঠু বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে সকল দোষীদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহবান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ‑ বীর মুক্তিযোদ্ধা মহসিন রশীদ, যুব গণফোরামের সদস্য সচিব মাহমুদল্লাহ মধু, গণফোরামের ঢাকা মহানগরীর কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট মাহবুবুল ইসলামসহ আরও অনেকে।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি